পোস্টগুলি

এক ভিক্ষুক ভগবান বুদ্ধের কাছে প্রশ্ন করলেন আমি গরীব কেন?

ছবি
গৌতম বুদ্ধ  ধনী হওয়ার আকাঙ্ক্ষা প্রতিটা মানুষের মধ্যেই থাকে, ধনী হতে কে না চায় | আজ আমি আপনাদের কাছে বৌদ্ধ দর্শনের থেকে একটি গল্প তুলে ধরব | এক সময় ভগবান বুদ্ধ এক গ্রামে ধর্মসভা করছেন, গৌতম বুদ্ধের ধর্ম সভায় অনেক মানুষ আসে যায়, ওই গ্রামের রাস্তার ধারে বসে ভিক্ষা করা এক ভিক্ষুক সেই মানুষগুলোকে ভালোভাবে লক্ষ্য করে | তিনি অনুভব করলেন যে ভগবান বুদ্ধের কাছে মানুষ যখন যায় তাদের মধ্যে হতাশা ও দুঃখের ভাব থাকে, কিন্তু যখন ওখান থেকে ফিরে আসে তখন তাদের মধ্যে সেই হতাশা ও দুঃখের ছাপ বলতে আর কিছুই থাকে না, তাদের মধ্যে বেশ প্রসন্নতা ও খুশি লক্ষ করা যায় | তিনি মনে মনে ভাবতে লাগলেন তাহলে আমিও বুদ্ধির কাছে যাব | যথারীতি তিনিও একদিন মহাত্মা বুদ্ধের কাছে গেলেন, সেখানে মানুষ লাইন দিয়ে নিজের সমস্যার কথা ভগবান বুদ্ধের কাছে জানাচ্ছেন, আর গৌতম বুদ্ধ তার সৎ উপদেশ দিচ্ছে | কিছু সময় পর তার ও সুযোগ এলো, ভগবান বুদ্ধের কাছে নিজের সমস্যার কথা জানাবার, তিনি গৌতম বুদ্ধকে বললেন, ভগবান আমি যে গ্রামে থাকি সে গ্রামের প্রত্যেকেই কম-বেশি সুখী ও সম্পদশালী, সবারই কিছু না কিছু আছে, তাহলে আমি এতো গরিব কেন | এই...

ভগবৎ গীতার সম্পুর্ন সংক্ষিপ্ত সারাংশ

ছবি
ভগবৎ গীতা  আমি ভগবত গীতা ততদিন পাঠ করিনি যতদিন আমার জ্ঞান হয়নি যে আমরা সবাই আত্মা | আমাদের এই জীবন আত্মার জন্য এক পরীক্ষা, এবং নিজেদের ভিতরের সব থেকে সুন্দর গুণগুলোকে ফুটিয়ে বের করে তোলা | আর ভগবদ্গীতা হলো এই পরীক্ষায় পাশ করার জন্য এক গুরুত্বপূর্ণ গ্রন্থ | ভগবৎ গীতার আঠারো অধ্যায় আছে, আর এই জ্ঞান সংস্কৃত ভাষায় পরমাত্মার থেকে প্রাপ্ত | সময়ের সাথে সাথে সংস্কৃত ভাষা বিলুপ্ত হয়ে চলেছে, আর এই জ্ঞান মানুষের থেকে বহু দূরে চলে যাচ্ছে | সময়ের সাথে ভগবদ্গীতার জ্ঞান বহু পন্ডিত ব্যাক্তি সহজ ভাষায় অনুবাদ করছে, তারই সাথে এই প্রচেষ্টাকে চালিয়ে যেতে আপনাদের আশীর্বাদে ভগবৎ গীতার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সহজ ভাষায় আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি | এই জ্ঞান পরমাত্মা, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা, সব থেকে বড় ধর্ম যুদ্ধ, মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে প্রায় 5000 বছর আগে দিয়েছিল | তখন সময় এমন ছিল যে ধর্মের উপর বারবার আঘাত আসছিল, পরমাত্মার ভয় মানুষের মন থেকে চলে যাচ্ছিল, লোভ লালসার কারণে, ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে তৎপর হয়ে উঠছিল, শুধু তাই নয় এক ভ...

গৌতম বুদ্ধের জীবন বদলে যাওয়ার কাহিনী

ছবি
গৌতম বুদ্ধ  ভারতের পার্শ্ববর্তী নেপাল দেশের লুম্বিনীতে, 563 খ্রিস্টপূর্বে রানী মহামায়ার গর্ভে সিদ্ধার্থ গৌতম এর জন্ম হয় | পিতা কপিলাবস্তু নগরীর রাজা শুদ্ধোধন | সিদ্ধার্থের জন্মের অনেক কাহিনী প্রচলিত আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাহিনী হলো রানি মহামায়ার স্বপ্ন দেখার কাহিনী | যে স্বপ্ন রানি মহামায়া সিদ্ধার্থের জন্মের আগে দেখেছিলেন | তিনি স্বপ্নে দেখেছিলেন ছয়টি দাঁত যুক্ত, এক সাদা রঙের হাতি আকাশ থেকে আসে, তাকে তিন বার পরিক্রমা করে এবং তার মধ্যে প্রবেশ করে | এই অদ্ভুত বিচিত্র স্বপ্ন দেখার দশ মাস পরে সিদ্ধার্থ গৌতম এর জন্ম হয় | গৌতম বুদ্ধ এক কপিলাবস্তু নগরীর রাজকুমার | কোন এক মহান জ্যোতিষ সিদ্ধার্থের জন্মের পরে ভবিষ্যদ্বাণী করেছিলেন, এই শিশু ভবিষ্যতে মহান সম্রাট হবে তা নাহলে মহান সন্ন্যাসী হবে | জ্যোতিষের এই ভবিষ্যৎ বাণী শুনে সিদ্ধার্থের পিতা আশ্চর্য হলেন এবং খুব চিন্তিত হলেন, কেননা কোন পিতাই চায়না তার পুত্র সন্ন্যাসী হোক | সে তাকে মহান সম্রাট রূপেই দেখতে চাই | তাই তিনি সিদ্ধান্ত নিলেন সিদ্ধার্ত কে সব রকম সমস্যা ও দুঃখের থেকে দূরে রাখতে হবে, দুঃখ যেন কখনোই তার আশেপাশে না আ...

রাশিচক্রে কোন ভাবস্থ রবি কি ফল দেয়?

ছবি
দেখে নেওয়া যাক কোন জাতকের জন্ম সময় রবি লগ্নে অবস্থান করলে কি ফল পেতে পারে | লগ্নে যে গ্রহ অবস্থান করবে জাতক সেই গ্রহের দ্বারাই বেশি প্রভাবিত হবে | রবি হল অগ্নিগ্রহ, তাই লগ্নে রবি থাকলে জাতকের মধ্যে রবির তেজের অনুভব পাওয়া যাবে, সে হবে পরাক্রমি, তেজস্বী, সংঘর্ষ প্রিয় |  রবি সকল সময় নিজে জ্বলে পুড়ে উত্তাপ ও আলো বিকিরণ করতেই থাকে, তার কর্মে কোনো বিরতি নেই, তাই লগ্নে রবি অবস্থান করলে সেই মানুষ হয় চির কার্যরত | রবি আলো প্রদান করে, সেই আলোর দ্বারাই আমরা এই প্রকৃতির সব কিছু দেখতে পাই, আবার রবির আলোতে কখনো কখনো আমাদের চোখ ঝলসে যায়, তখন আমরা চোখে ঝাপসা দেখি | জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রবিকে চক্ষু কারক বলা হয়েছে, তাই লগ্নে রবি চক্ষু রোগের কারণ হয় বা দৃষ্টিহীন হতে পারে | রবি অগ্নি কারক, আগুনের যেমন দয়ামায়া নেই আগুনের কাজ হলো সবকিছু জ্বালিয়ে ভস্ম করে দেওয়া, ঠিক তেমনি লগ্নে রবি জাতককে নির্দয় প্রকৃতির করে তোলে | সমস্ত লগ্নের ক্ষেত্রেই এই একই ধরনের ফল নির্দেশ করে | কিন্তু কোনো কোনো বিশেষ লগ্ন অনুযায়ী এই ফলের সামান্য তারতম্য দেখা যায় | যেমন মেষরাশি রবির তুঙ্গ ক্ষেত্র, এখানে রব...
ছবি
বুদ্ধ পুর্নিমা  বৈশাখ মাসের পূর্ণিমা তিথি হলো বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা| বর্তমান সময়ের থেকে আড়াই হাজার বছর আগে, ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এই তিথি তে বুদ্ধত্ব লাভ করেন| বুদ্ধ কথার অর্থ বুঝতে হলে, মানুষের বুদ্ধির তিনটি স্তর সম্বন্ধে জানতে হবে, যেমন বুদ্ধু মানে বোকা, বুদ্ধু স্তর পার করে মানুষ বুদ্ধির স্তর লাভ করে, বুদ্ধি বেশ চালাক চতুর বুদ্ধিমান, বুদ্ধির স্তর পার করে মহামানব বুদ্ধের স্তর লাভ করে, অর্থাৎ যে স্তর জ্ঞান-বুদ্ধির অনেক ঊর্ধ্বে, যে স্তরে সত্যের দর্শন হয় | এই তিথি গৌতম বুদ্ধের জন্ম তিথি ও মানা হয়| বুদ্ধ হলো দয়ার প্রতীক, সত্যের প্রতীক, করুনার প্রতীক, জ্ঞানের প্রতীক, ধর্মের প্রতীক| বুদ্ধের ত্রিশরণ মন্ত্র হলো বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং স্মরণং গচ্ছামি সঙ্ঘং শরণং গচ্ছামি অন্যান্য  - অক্ষয় তৃতীয়া কি? জেনে নিন অক্ষয় তৃতীয়া সম্বন্ধে অর্থাৎ আমি বুদ্ধের স্মরণ নিলাম আমি ধর্মের স্মরণ নিলাম আমি সংঘের স্মরণ নিলাম | হিন্দু শাস্ত্র অনুযায়ী বুদ্ধ কে ভগবান শ্রী বিষ্ণুর অবতার মানা হয়েছে, তাই এই তিথিতে শুভ কর্ম করে শ্রী বিষ্ণু ভগবানের কৃপা লাভ...

ফনী ঝড়ের_সতর্কবার্তা, সহ ঝড়ের লাইভ দেখুন

ছবি
Foni ফনী ঝড়ের_সতর্কবার্তা আবহাওয়া দফতর সূত্রে পাওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড় 'ফণী' রাজ্যে ঢুকবে আগামিকাল রাতে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের তরফে যথাসাধ্য প্রস্তুতি নেওয়া হয়েছে যে কোন পরিস্থিতির মোকাবিলার। আসছে চলেছে ভয়ঙ্কর ফনী নামক সাইক্লোন ঝড় । সতর্কবার্তা সকলে পেয়ে গেছি তাই সকলের সতর্ক হওয়ার জন্য প্রস্তুত নিতে হবে। কি করণীয়   সাইক্লোন আসার আগেই কি কি প্রস্তুতি নিতে হবে ১. গুজবে কান দেবেন না আর কোনো রকম আতঙ্ক ছড়াবেন না ২. প্রথমে শান্ত মস্তিস্কে থাকার চেষ্টা করুন। ৩. মোবাইলে আগে থেকে চার্জ দিয়ে রাখুন। ৪. টিভি ও রেডিওতে খবর নিয়মিত শুনুন। ৫. প্রয়োজনীয় জিনিস ও কাগজপত্র সুরক্ষিত রাখুন। ৬. ধারালো কোন জিনিস আলগা ফেলে রাখবেন না। ৭. বাড়িতে গবাদি পশু থাকলে তার বাঁধন খুলে রাখুন যাতে ঝড়ের সময় সে বিপদের সম্মুখীন না হয়। ঝড় হওয়ার সময় যে সাবধানতা গুলো অবলম্বন করবেন  ১. বাড়ির ইলেকট্রিক এর মেইন সুইচ অফ রাখুন। ২. রান্নার গ্যাস সিলিন্ডার থেকে কানেকশন খুলে রাখুন। ৩. ঘরের দরজা জানালা বন্ধ রাখুন। ৪. যদি মনে হয় আপনার বাড়ি ঝড়ে সুরক্ষ...

ঘর, পরিবেশ সুন্দর ও দূষণমুক্ত এবং স্বাস্থ্য ভালো রাখতে, money plant

ছবি
বাস্তু শাস্ত্র  বর্তমানে বিজ্ঞানের প্রযুক্তিগত উন্নতির কারণে, মানুষের সমস্ত কাজ সহজ সরল হয়ে উঠেছে | এখন মানুষ শুধুমাত্র আঙুলের ছোঁয়ার মাধ্যমে সমস্ত কাজ সেরে ফেলতে পারে | আজ আমরা টেকনোলজী ছাড়া এক মুহূর্ত চলতে পারি না, আর চলাটাও সম্ভব না | মানুষ আজ প্রযুক্তির গোলাম হয়ে গেছে | মানুষের উন্নতির সাথে সাথে চারিদিকে বেড়ে উঠছে নিত্যনতুন যানবাহন, কল কারখানা, ইত্যাদি ইত্যাদি | এর জন্য সৃষ্টি হচ্ছে শব্দ দূষণ, বায়ু দূষণ, এক কথায় বলতে গেলে পরিবেশ দূষণ | এর ফলে বাড়ছে মানুষের মানসিক চাপ, সহ নানা রকম রোগ ব্যাধি | এই সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে আমাদের এই সবুজ প্রকৃতি, অর্থাৎ গাছপালা | গাছপালা পরিবেশ থেকে দূষিত রাসায়নিক যুক্ত আবহাওয়া শুষে নিতে পারে, কিন্তু প্রকৃতি প্রতিদিন আমাদের দ্বারা একটু একটু করে ধ্বংস হচ্ছে, উন্নতির নামে কেটে ফেলা হচ্ছে হাজার হাজার গাছপালা, তাই পরিবেশ দূষণ ও বেড়ে চলেছে | ফলে প্রাণীজগৎ প্রাণ সংকটের মুখে এগিয়ে যাচ্ছে | প্রকৃতিকে রক্ষাকরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে এর দায়িত্ব আপনার আমার সকলের নিতে হবে | এসবতো গেল বাইরের কথা, সমস্যা যখন বাইরে তা...