পোস্টগুলি

জ্যোতিষ শাস্ত্র লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জীবন মানেই পরিবর্তন: মহাভারতের আলোকে জ্যোতিষ মানচিত্র

ছবি
  Dr prodyut Acharya  নিজস্ব ধর্মে দৃঢ় থাকা – জীবন ও জ্যোতিষ দর্শন প্রতিটি মানুষ একা, প্রত্যেকে তার নিজস্ব চিন্তাভাবনা, অভিজ্ঞতা ও মানসিকতার ফলাফল। এই বাস্তবতাটিই মানুষকে করে তোলে অনন্য। কেউ নিখাদ যুক্তিতে বিশ্বাসী, কেউ আবেগে, আবার কেউ কর্মফলে। যেমন মহাভারতের প্রতিটি চরিত্র —কৃষ্ণ, কর্ণ, ভীষ্ম, দ্রোণাচার্য, শকুনি, দুর্যোধন—সবাই নিজেদের স্বধর্মে অটুট ছিলেন, চূড়ান্ত পরিণতি যাই হোক না কেন। তাদের সিদ্ধান্ত কখনও ছিল আত্মত্যাগমূলক, কখনও ধ্বংসাত্মক—তবুও তারা নিজের বিশ্বাসচ্যুত হননি। গীতার তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন— 👉 "শ্রেয়ান্ স্বধর্মো বিরতঃ, পরধর্মো ভয়াবহঃ" অর্থাৎ নিজের ধর্ম পালন করে মৃত্যুও শ্রেয়, অপরের ধর্ম পালন বিপজ্জনক। আমার জ্যোতিষ জীবনেও বহুবার দেখেছি—মানুষ নিজের অচলায়তন বিশ্বাস, অভ্যাস, প্রবৃত্তির শিকার হয়। সমস্যার মূল তাকে বোঝানো গেলেও সে নিজেকে পাল্টাতে চায় না। ❖ বাস্তব উদাহরণগুলো দেখলেই বোঝা যায় — একজন মানুষ তার সম্পর্কে অসহনীয় মানসিক যন্ত্রণা ভোগ করছে, সম্পর্ক একতরফা, বারংবার অপমানিত হচ্ছে—তবু সে বলে, "আমি ভালোবাসি, সম্পর্ক রাখতেই হবে।" ...

ব্যবসায়িক সমস্যা কাটিয়ে সফলতা পেতে ১০ জ্যোতিষীয় প্রতিকার।

ছবি
  ব্যবসায় বাধা?  জীবনে কোনো কিছুতেই সফলতা পেতে হলে সাফল্যের আকাঙ্ক্ষা ব্যর্থতার ভয়ের চেয়ে অনেক বেশি থাকা উচিৎ। প্রত্যেক মানুষই জীবনে সফলতা অর্জন করতে চায়, কিন্তু বাস্তবে এই প্রতিযোগিতামূলক নিষ্ঠুর বিশ্বে, সফলতা অর্জন করা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।সফলতা অর্জন করতে হলে পরিশ্রমের পাশাপাশি তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা (smart) কর্ম পরিচালনা করতে হবে। কিন্তু নিজের বুদ্ধি কিভাবে ব্যবহার করে কর্ম পরিচালনা করবে সেটা নির্ভর করে সম্পূর্ণরূপে নির্দিষ্ট ঐ ব্যক্তির উপর। একটি বিষয় ভেবে দেখুন এখন পর্যন্ত আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন তা আপনার বুদ্ধি দ্বারা সৃষ্টি। কিছু মানুষ নিজের বুদ্ধিবৃত্তির মাধ্যমে সুন্দর ভাবে জীবন যাপন করেছে। আবার কিছু মানুষ নিজের বুদ্ধিকে ভুল ভাবে পরিচালনা করে রাতের ঘুমও নষ্ট করে ফেলেছে। তাই বুদ্ধি দ্বারা যেকোনো নির্ণয় নেওয়ার আগে বিকল্প পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। মানুষের জীবনে অর্থই সুখের মূল, অর্থের গুরুত্ব সর্বাধিক হলেও শুধু অর্থই সুখ নয়, তাই অর্থ উপার্জন মানুষের আশির্বাদের সাথে হওয়ার উচিৎ। একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে বহু বছরের কঠোর পরিশ্রম সততা ও ধৈর্য্য...

হতাশা মানসিক চাপ থেকে মুক্তি পেতে বৈদিক জ্যোতিষের কিছু সহজ প্রতিকার।

ছবি
Depression হতাশা মানসিক বিষন্নতা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষ বিষন্নতা পূর্ণ হয়ে মানসিক চাপ ভোগ করছেন। হতাশা মনেরই একটি বিশেষ অবস্থা যখন আমরা জীবনের নেতিবাচক দিক গুলো ভাবতে শুরু করি। তখন আমাদের আত্মবিশ্বাস কমে যায়, জীবনে হতাশা নেমে আসে মনে হয় জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আমাদের মনে কোনো আসা আকাঙ্ক্ষা থাকে না। এই ভাবেই অবিরত নেতিবাচক তীব্রতর চিন্তা ভাবনার কারণে, একজন ব্যক্তি জীবন থেকে আনন্দ উদ্দীপনা তার জীবন থেকে প্রত্যাখ্যান করে একাকীত্ব জীবন যাপন করে, যার ফলস্বরূপ শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। এক জন মানুষ বিভিন্ন কারণেই হতাশা / বিষন্নতা ভোগ করতে পারে, যেমন উন্নতিতে বাধা, ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া,যেকোন বিষয়ে ব্যর্থতা, আর্থিক সমস্যা, অপমানিত হওয়া, পারিবারিক অশান্তি, ইত্যাদি।  হতাশা, বিষন্নতা, মানসিক কষ্ট যে নামই বলুন এগুলো একজন মানুষের জীবন সম্পুর্ন ভাবে নষ্ট করে দিতে পারে।  বর্তমান যুগে বিজ্ঞান প্রচুর উন্নতি লাভ করেছ। এই উন্নতির কারনে মানুষের জীবন ধারায় অনেক কিছুই...

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জন্ম কুণ্ডলীতে কয়েকটি সম্পদ-সম্পত্তি যোগ।

ছবি
  বাড়ি কেনায় বাধা? প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে নিজস্ব একটি বাড়ি কেনার জন্য। তাদের মধ্যে কিছু মানুষ খুব কঠোর পরিশ্রম ও সারা জীবন ধরে চেষ্টা করে যায়, কিন্তু তবুও তারা দুর্ভাগ্যক্রমে নিজের বাড়ি করে উঠতে পারে না। আবার কিছু মানুষ একাধিক নিজস্ব বাড়ি তৈরি করে প্রচুর সম্পদ সঞ্চয় করে। আবার কেউ পূর্বপুরুষের সম্পদ প্রাপ্ত করে প্রচুর সম্পত্তির মালিক হয়। এটি নির্ভর করে আপনার জন্ম কুণ্ডলীতে গ্রহ অবস্থানে সৃষ্টি যোগের ওপর। তাহলে দেখা নেওয়া যাক জন্ম কুণ্ডলীতে কি ধরনের যোগ  জমি বাড়ি সম্পদের ক্ষেত্রে প্রভাবিত করে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জন্ম কুণ্ডলীতে কয়েকটি সম্পদ-সম্পত্তি যোগ ।   ১, সবার প্রথমে নিজের নামে জমি অধিগ্রহণ করতে হলে জন্ম কুণ্ডলি বা রাশিচক্রের চতুর্থ ঘরটি শক্তিশালী হতে হবে। কুণ্ডলীতে মঙ্গল গ্রহের অবস্থান শক্তিশালী থাকা উচিৎ । চতুর্থ ভাব থেকে বাড়ি এবং মঙ্গলের থেকে জমি বিচার করা হয়, কোনও ব্যক্তির জীবনে জমি বাড়ি অর্জনের জন্য এই দুই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। উভয়ই শুভ অবস্থায় থাকলে নিজস্ব সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সৃষ্টি করে...

অর্থের অভাব ভুগছেন? অর্থ কষ্ট দুর করতে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিছু প্রতিকার |

ছবি
আর্থিক সমস্যা সমাধান  কিছু মানুষ জীবনে সমস্ত রকম প্রচেষ্টা করে, নিজের সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করেও আর্থিক সমস্যার সমাধান করতে পারে না। যা কিছু করার ছিল সম্ভাব্য সব জিনিসগুলি করছে তবুও কোনওভাবে আর্থিক সমস্যার সমাধান করতে পারছে না। যদি আপনি এই ধরনের আর্থিক সমস্যা ভোগ করছেন? তাহলে বুঝতে হবে এটি গ্রহ নক্ষত্রের প্রভাব, জ্যোতিষীয় পদ্ধতির মাধ্যমে আর্থিক সমস্যার সমাধানের জন্য আপনাকে জ্যোতিষ সংক্রান্ত প্রতিকার গুলি অনুসরণ করতে হবে। জ্যোতিষ শাস্ত্র মতে অর্থ কষ্ট দুর করতে কিছু টোটকা সম্বন্ধে আলোচনা করছি, এই প্রতিকারের মাধ্যমে আর্থিক সমস্যাগুলি অনেকটাই দুর করতে পারবেন। ভবিষ্যতে সুখ সমৃদ্ধির জন্য নিচে দেওয়া জ্যোতিষীয় প্রতিকারগুলি পড়ুন। শ্রদ্ধা - সকলকেই শ্রদ্ধা অর্থাৎ বিনয়ের সাথে কথা বলুন, এটাই নিজের আচরণে পরিণত করুন। বিশেষ করে মহিলাদের সঙ্গে সুন্দর আচরণ করুন, যে বাড়িতে নারীর সন্মান নেই সেখানে লক্ষী নেই। আর যে বাড়িতে মেয়েদের সম্মান ও ভালবাসা দেওয়া হয় সেখানে লক্ষীদেবীর আশির্বাদে সর্বদা সুখ শান্তি ও অর্থ সমৃদ্ধ হয় শাস্ত্র অনুযায়ী মহিলাদের দেবী লক্ষ্মীর মূর্ত প্রতীক হিসেবে ...

শিক্ষাগত সমস্যায় গ্রহদের ভূমিকা এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিছু প্রতিকার।

ছবি
Education Problem জ্যোতিষ শাস্ত্রে যে গ্রহগুলি শিক্ষার বিষয়ে ফল প্রদান করে সেই গ্রহের অবস্থান বিচার বিশ্লেষণ করে শিক্ষার সাফল্য অনুমান করা যায়।  যেমন জন্ম কুণ্ডলীতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব, প্রাথমিক শিক্ষা ও তৃতীয়, পঞ্চম, নবম ভাব, উচ্চ শিক্ষা। শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভাব গুলিই ব্যক্তিগত জীবনে শিক্ষার উত্থান-পতনের জন্য সম্পুর্ণ দায়বদ্ধ। রাশি চক্রে গ্রহদের মধ্যে বুধ ও বৃহস্পতি শিক্ষার প্রধান ভুমিকা পালন করে। বাল্যকাল  থেকেই জীবন যাপনের ক্ষেত্রে যেমন পরিস্থিতির মধ্য থেকে অতিবাহিত হয়, বুধের প্রভাবে মানুষ সেই সমস্ত কিছুর মধ্য থেকে স্মৃতি সংগ্রহ করে, এই টুকরো টুকরো ঞ্জানের কারণ বুধ। এই সমস্ত স্মৃতির থেকে শিক্ষাকে প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করার ক্ষমতা প্রদান করে বৃহস্পতি। অর্থাৎ যেখানে বুধের শেষ সেখান থেকে বৃহস্পতির শুরু বুধ যদি বিদ্যা বুদ্ধির কারক হয় তাহলে বৃহস্পতি হলো ঞ্জান ও প্রতিভার কারক। এছাড়াও প্রতিটি গ্রহই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষার কারক। যেমন  চন্দ্র মন, কল্পনা শক্তির কারক অর্থাৎ চন্দ্র শুভ হলে মানসিক শান্তি থাকবে, ...

জ্যোতিষশাস্ত্রের 36 স্বর্ণালী সূত্র

ছবি
প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে জ্যোতিষশাস্ত্রের চর্চা হয়ে আসছে, বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জ্যোতিষশাস্ত্রের গবেষণা করা হয়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমেই সমস্ত শুভ অশুভ সময় নির্ধারণ করা হয়, যেমন পূজো পার্বণ, অন্নপ্রাশন, বিবাহ, গৃহ প্রবেশ, গৃহ নির্মাণ, ইত্যাদি। এবং গ্রহ-নক্ষত্রের শুভ অশুভ প্রভাবের দ্বারা মানুষের ভাগ্য নির্মিত হয়, মানুষের জন্মকালীন মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান হলো মানুষের রাশিচক্র বা জন্ম কুণ্ডলী। জন্ম কুণ্ডলীতে গ্রহরা বিভিন্ন অবস্থান সাপেক্ষে বিভিন্ন রকম ফল প্রদান করে। যে সমস্ত জ্যোতিষ আগ্রহী বন্ধুরা নিজেদের জন্ম কুন্ডলীতে গ্রহ অবস্থান দেখে নিজেদের ভাগ্য সম্বন্ধে ধারণা পেতে চান, তাদের জন্য "জ্যোতিষশাস্ত্রের 36 স্বর্ণালী সূত্র" সম্বন্ধে আলোচনা করা হলো। আপনারা নিজের, অথবা পরিবারের কোন সদস্যের, জন্ম কুণ্ডলী দেখে তার ভাগ্য সম্বন্ধে অনেক কিছু ধারণা পেতে পারেন। 36 traditional golden rule in astrology জ্যোতিষশাস্ত্রের 36 স্বর্ণালী সূত্র 1 ) রবি ও রাহু সম্পর্ক হলে মানসম্মান হানি পৈতৃক সম্পত্তি নিয়ে গােলযােগ বা মামলা মােকদ্দমার প্রবল সম্ভাবনা। 2 ) রাহু মঙ্গল সম্...

রাশিচক্রে বারটি ভাবের কোনভাবে চন্দ্র অবস্থান করলে কি ফল পাওয়া যায়?

ছবি
আমরা সকলেই জানি যে চন্দ্র রাশিচক্রে যেরাশিতে অবস্থান করে সেটাই জাতকের জন্ম রাশি | বরাহমিহিরাচার্য রচিত বৃহজ্জাতকম্ গ্রন্থ অনুযায়ী, কোন জাতকের জন্ম সময়, জন্ম লগ্নে চন্দ্র অবস্থান করলে, অর্থাৎ তার রাশিচক্রে লগ্নে চন্দ্র অবস্থান করলে, সেই ব্যক্তি মূক হয়, মূক কথার অর্থ হল বোবা, উন্মত্ত অর্থাৎ হিতাহিত জ্ঞানশূন্য, জড় প্রকৃতির, চক্ষুরোগী বা অন্ধ, অনুচিত কার্যকারী, বধির অথবা ভৃত্য হয় | কিন্তু মেষ, বৃষ, কর্কট, এই তিনটি লগ্নে চন্দ্র অবস্থান করলে এই লগ্ন গুলিতে বিশেষ ফল পেয়ে থাকে | যেমন কর্কট রাশি, কর্কট লগ্ন হল চন্দ্রের স্বক্ষেত্র, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লগ্নপতি লগ্নে অবস্থান করলে লগ্ন বলবান হয়, তাই কর্কট লগ্নে চন্দ্র অবস্থান করলে জাতক-জাতিকা ধনবান ও সম্পদশালী হয় | বৃষ রাশি হল চন্দ্রের তুঙ্গ ক্ষেত্র, এই ক্ষেত্রে চন্দ্র বলবান হয়ে থাকে, তাই বৃষ লগ্নে চন্দ্র অবস্থান করলে সেই জাতক ধনবান ঐশ্বর্যশালী হয় | এবং মেষ লগ্নে চন্দ্র অবস্থান করলে, সেই জাতক-জাতিকা একাধিক সন্তান বিশিষ্ট হয় | এবার জানবো লগ্ন হতে দ্বাদশ ভাবের কোন ভাবে চন্দ্র অবস্থান করলে কি ফল পাওয়া যায় | লগ্ন থেকে দ্বি...

রাশিচক্রে কোন ভাবস্থ রবি কি ফল দেয়?

ছবি
দেখে নেওয়া যাক কোন জাতকের জন্ম সময় রবি লগ্নে অবস্থান করলে কি ফল পেতে পারে | লগ্নে যে গ্রহ অবস্থান করবে জাতক সেই গ্রহের দ্বারাই বেশি প্রভাবিত হবে | রবি হল অগ্নিগ্রহ, তাই লগ্নে রবি থাকলে জাতকের মধ্যে রবির তেজের অনুভব পাওয়া যাবে, সে হবে পরাক্রমি, তেজস্বী, সংঘর্ষ প্রিয় |  রবি সকল সময় নিজে জ্বলে পুড়ে উত্তাপ ও আলো বিকিরণ করতেই থাকে, তার কর্মে কোনো বিরতি নেই, তাই লগ্নে রবি অবস্থান করলে সেই মানুষ হয় চির কার্যরত | রবি আলো প্রদান করে, সেই আলোর দ্বারাই আমরা এই প্রকৃতির সব কিছু দেখতে পাই, আবার রবির আলোতে কখনো কখনো আমাদের চোখ ঝলসে যায়, তখন আমরা চোখে ঝাপসা দেখি | জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রবিকে চক্ষু কারক বলা হয়েছে, তাই লগ্নে রবি চক্ষু রোগের কারণ হয় বা দৃষ্টিহীন হতে পারে | রবি অগ্নি কারক, আগুনের যেমন দয়ামায়া নেই আগুনের কাজ হলো সবকিছু জ্বালিয়ে ভস্ম করে দেওয়া, ঠিক তেমনি লগ্নে রবি জাতককে নির্দয় প্রকৃতির করে তোলে | সমস্ত লগ্নের ক্ষেত্রেই এই একই ধরনের ফল নির্দেশ করে | কিন্তু কোনো কোনো বিশেষ লগ্ন অনুযায়ী এই ফলের সামান্য তারতম্য দেখা যায় | যেমন মেষরাশি রবির তুঙ্গ ক্ষেত্র, এখানে রব...

Where is the origin of astrology ? জ্যোতিষ শাস্ত্রের সৃষ্টি

ছবি
জ্যোতিষ শাস্ত্র উৎপত্তি কোথা থেকে  Astrology  জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে মানুষের বিশ্বাস, অন্ধ বিশ্বাস, এবং অবিশ্বাস, এই তিন ধরনের মানুষ আমাদের সমাজে বসবাস করছে | জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে আমার কিছু ধারণা আমি জনসাধারণের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি | সবার প্রথমে জ্যোতি শব্দের মানে সম্বন্ধে যা শিখেছি তার আলোচনা করছি, জ্যোতিষ শব্দকে ভাঙলে অর্থাৎ আলাদা করলে পাওয়া যায়, জ্যোতি+ঈশ, জ্যোতি যার অর্থ আলো, ঈশ যার অর্থ ঈশ্বর, জ্যোতিষের প্রকৃত অর্থ হল ঈশ্বরের আলো | ইংরেজি শব্দে বলা হয় Astrology যাকে ভাঙলে পাওয়া যায় A Star + Logic অর্থাৎ নক্ষত্রের পর্যালোচনা ও যুক্তি | এখন প্রশ্ন আসতেই পারে জ্যোতিষ এর উৎপত্তি কোথা থেকে? জ্যোতিষের উৎপত্তি হলো বেদ থেকে  জ্যোতিষ বেদেরই অঙ্গ | জ্যোতিষ হলো বেদের চক্ষুও স্বরূপ | যেমন চক্ষু বিনা সৃষ্টির সমস্ত প্রাণী অন্ধ | তেমনই জ্যোতিষ বিনা বেদের জ্ঞানও অসম্পূর্ণ | অন্যান্য  -  জ্যোতিষ শাস্ত্র কি? আবার প্রশ্ন আসতে পারে বেদ কেন মানবো? কি আছে এই বেদে? বেদ মানুষের দ্বারা সৃষ্ট নয়, এর সৃষ্টি ঈশ্বর দ্বারা | ব্যাসদেব মুনি মানুষের পাঠ ...

অক্ষয় তৃতীয়াই কি অক্ষয় তিথি ? জেনে নিন অক্ষয় তৃতীয়া সম্বন্ধে

ছবি
অক্ষয় তৃতীয়া  প্রাচীন পুঁথিপত্র ঘাটলে এমন কিছু তথ্য পাওয়া যায় যা সাধারণ মানুষের কাছে তুলে ধরা একান্ত প্রয়োজন জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ও বার, তিথি, নক্ষত্র, করণ, ও যোগ অনুযায়ী, সর্বক্ষণ শুভ অথবা অশুভ সময় চলতেই থাকে | এর মধ্যে কখনো কখনো বিশেষ কিছু শুভ অথবা অশুভ সময় আসে যায়, মানুষ তার খবর রাখে না | এই বিশেষ শুভ অথবা অশুভ মুহূর্তে মানুষ এমন কিছু কাজ করে ফেলে যার ফল সারা জীবন ভোগ করতে হয় | অনেক মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, যেমন কথায় কথায় কিছু কথা উচ্চারণ হয়েছে, যা কয়েক বছরের মধ্যেই সত্যি হয়েছে | অর্থাৎ যেই সময় সেই কথার উচ্চারণ হয়েছিল, সেই সময়টা বিশেষ শক্তিশালী মুহূর্ত ছিল | অন্যান্য  -  সমুদ্রশাস্ত্র অনুযায়ী হাতের উল্টো পিঠে লুকিয়ে মানুষের ভাগ্য আজ আমি আপনাদের সঙ্গে তেমনই কিছু শুভ দিনের কথা আলোচনা করব | সবার প্রথমে একটি বিশেষ শুভ দিন অক্ষয় তৃতীয়া সম্বন্ধে আলোচনা করব | অক্ষয় তৃতীয়া  এই তিথির প্রকৃতঅর্থ হল যার কোন ক্ষয় নেই বা বিনাশ নেই, যা অবিনশ্বর ও চিরস্থায়ী | অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অনেক গ্রন্থ ও পুরাণে প...