পোস্টগুলি

শাস্ত্র ও বিজ্ঞান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ছবি
Om ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী, আগামী 5 ই এপ্রিল রবিবার রাত 9 ঘটিকায়, 9 মিনিট, সমস্ত দেশবাসীকে ঘরের ইলেকট্রিক লাইট বন্ধ করে, প্রদীপ, মোমবাতি, টর্চ, মোবাইলের ব্যাক লাইট, জ্বালিয়ে রাখতে অনুরোধ করেছেন | অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এর ফলে লাভ কি হবে | লাভ ক্ষতির বিচার করতে গেলে, আগে জানতে হবে প্রদীপ মোমবাতি ইত্যাদি জালানো হয় কেন? প্রদীপ মোমবাতি ইত্যাদি জালানো হতো, অন্ধকার দূর করবার জন্য | বর্তমানে ইলেকট্রিক লাইট ব্যবহার করার মাধ্যমে আমরা অন্ধকার দূর করে থাকি | কিন্তু ভারতীয় শাস্ত্র মতে শুধুমাত্র অন্ধকার দূর করবার জন্যই প্রদীপ, মোমবাতি, ইত্যাদি ব্যবহার করা হয় না | অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, এই পঞ্চতত্ত্বের মধ্যে সবথেকে পবিত্র হলো অগ্নি |অগ্নির যেমন দাহ করার ক্ষমতা আছে, তেমনই আছে এর পবিত্রতা | তাই যেকোনো মাঙ্গলিক কর্মে অশুভ শক্তিকে পরাজিত করে, শুভ শক্তিকে বৃদ্ধি করার জন্য, প্রদীপ, মোমবাতি, যজ্ঞ, ইত্যাদির মাধ্যমে পবিত্র অগ্নির ব্যবহার করা হয় | এছাড়াও যোগীদের সেরা সময় হল রাত্র, মানুষের মন সদা চঞ্চল, তাই মনকে স্থির করা খুব কঠিন কাজ | আমাদের পঞ্চ...

সচেতনতার নামে, ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনার আতঙ্ক

ছবি
Corona panic  নভেল করোনা ভাইরাস হল এক ধরণের সংক্রামিত ভাইরাস, যা একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমণ হয় | অন্যান্য ভাইরাস বা জীবাণু থেকে এর সংক্রমণ ক্ষমতা অনেক বেশি, ফলে দ্রুত এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে | এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে 2 /14 দিনের পর থেকে, জ্বর কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গ দেখা যায় | এই ভাইরাসে সবথেকে দ্রুত আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছে বৃদ্ধরা | ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর রিপোর্ট অনুযায়ী করুণা আক্রান্ত রোগীদের মধ্যে 80 বছরের উর্ধ্বে ব্যক্তিরা সবথেকে বেশি আক্রান্ত হয়েছে | করুন আক্রান্ত রোগীর হার 15-Mar-2020 রিপোর্ট অনুযায়ী ভাইরাসে আক্রান্ত বিশ্বব্যাপী প্রায় ছয় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, এবং 1 লক্ষ 60 হাজার মানুষ এই ভাইরাসের দ্বারা আক্রান্ত বলে চিহ্নিত হয়েছে |পৃথিবীর সমস্ত দেশের মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীন এবং ইটালি | চীন দেশে প্রায় 81 হাজার মানুষ করুনা সংক্রমণে আক্রান্ত হয়েছে, এবং 3200 মানুষ প্রাণ হারিয়েছেন, ইতালিতে 21200 মানুষ সংক্রমিত, এবং 1500 মানুষ মৃত্যুবরণ করেছেন | এর পরে...

করোনার নির্দয়তায় আতঙ্কিত গোটা বিশ্ব

ছবি
Novel coronavirus বর্তমান সময়ে পৃথিবীর সবথেকে বড় আতঙ্ক করোনা ভাইরাস, এই ভাইরাসের সংক্রমণ রুখতে সমস্ত দেশের সরকার যুদ্ধকালীন তৎপরতা সহকারে কাজ করে চলেছে| করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে, শুধু সরকারের ভরসায় বসে থাকলে চলবে না, আমাদের নিজেদের সুরক্ষার জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে | আগে বুঝতে হবে করোনা ভাইরাস কি? এই ভাইরাস হলো এক ধরনের জীবাণু, যাকে বৈজ্ঞানিকরা নোভেল করোনা ভাইরাস নাম দিয়েছে | এই ভাইরাসের উৎস দেশ চীন | চীন দেশের মানুষেরা বিভিন্ন ধরনের জীবজন্তু থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে | কিছু প্রাণীর শরীরে এই ভাইরাস থাকলেও এই ভাইরাসের প্রভাব তাদের উপর পড়ে না, সেই সব প্রাণীর শরীর এই ধরনের ভাইরাস বা জীবাণুর সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম | মানুষের শরীরে সাধারণভাবে ওই ধরনের ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করার সক্ষমতা থাকেনা | চীনের মানুষেরা, ভাইরাস আক্রান্ত জীবজন্তু ভক্ষণ করে, এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে, নিজেদের সহ সমস্ত মানবজাতিকে, সংকটের মুখে ঠেলে দিয়েছে | তার ফলে গোটা বিশ্বের মানুষ এই করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত | এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেত...

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

ছবি
শিবলিঙ্গ কি? লিঙ্গ কথার অর্থ হল প্রতীক চিহ্ন | আর শিবলিঙ্গ হলো, ভগবান শিবের নির্গুণ ব্রহ্মের প্রতীক চিহ্ন | ভগবান শিব কে বলা হয় পরমেশ্বর | শিবলিঙ্গ পরমেশ্বর ভগবান শিবের ধ্যান মগ্নতার প্রতীক, শান্ত হওয়ার প্রতীক | ভগবান শিব আত্মধ্যানে লীন থাকেন, আর এই সংসারের সমস্ত মানুষকে অন্তর্মুখী হয়ে ধান মগ্ন থাকার উপদেশ দেন | মহাদেব "লয়ং যাতি ইতি লিঙ্গ"  অর্থাৎ যার মধ্যে সবকিছু লয় হয়ে যায় তাই হল লিঙ্গ |  অন্তর্মুখী ধ্যান অভ্যাসের মাধ্যমে, পঞ্চ ইন্দ্রিয়, ষড়ঋপু, (পঞ্চ ইন্দ্রিয় হলো ঘ্রাণ আস্বাদন শ্রবণ দর্শন স্পর্শ আর ষড়ঋপু হল কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ মাৎসর্য) এই সমস্ত কিছু লয় প্রাপ্ত করে, মানুষ দেবগুণ সম্পন্ন হয়ে উঠতে পারে | পরমেশ্বর ভগবান-শিব হিন্দু ধর্মের দেবতা হলেও যে কোন ধর্মের মানুষ ভগবান শিবের এই উপদেশ পালন করে, আত্মার উন্নতির সাথে সাথে নিজের ও সংসারের উন্নতি করতে পারে | শিবলিঙ্গ সম্বন্ধে অজ্ঞতাবশত কিছু ভুল তথ্য প্রচার হয়েছে, যেমন লিঙ্গ শব্দের উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে, যার অর্থ প্রতীক চিহ্ন। যেমন অর্থের অর্থ হলো টাকা । কিন্তু বাংলা ব্যাকরণ এ লিঙ্গ শব্দ ...

ঘর, পরিবেশ সুন্দর ও দূষণমুক্ত এবং স্বাস্থ্য ভালো রাখতে, money plant

ছবি
বাস্তু শাস্ত্র  বর্তমানে বিজ্ঞানের প্রযুক্তিগত উন্নতির কারণে, মানুষের সমস্ত কাজ সহজ সরল হয়ে উঠেছে | এখন মানুষ শুধুমাত্র আঙুলের ছোঁয়ার মাধ্যমে সমস্ত কাজ সেরে ফেলতে পারে | আজ আমরা টেকনোলজী ছাড়া এক মুহূর্ত চলতে পারি না, আর চলাটাও সম্ভব না | মানুষ আজ প্রযুক্তির গোলাম হয়ে গেছে | মানুষের উন্নতির সাথে সাথে চারিদিকে বেড়ে উঠছে নিত্যনতুন যানবাহন, কল কারখানা, ইত্যাদি ইত্যাদি | এর জন্য সৃষ্টি হচ্ছে শব্দ দূষণ, বায়ু দূষণ, এক কথায় বলতে গেলে পরিবেশ দূষণ | এর ফলে বাড়ছে মানুষের মানসিক চাপ, সহ নানা রকম রোগ ব্যাধি | এই সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে আমাদের এই সবুজ প্রকৃতি, অর্থাৎ গাছপালা | গাছপালা পরিবেশ থেকে দূষিত রাসায়নিক যুক্ত আবহাওয়া শুষে নিতে পারে, কিন্তু প্রকৃতি প্রতিদিন আমাদের দ্বারা একটু একটু করে ধ্বংস হচ্ছে, উন্নতির নামে কেটে ফেলা হচ্ছে হাজার হাজার গাছপালা, তাই পরিবেশ দূষণ ও বেড়ে চলেছে | ফলে প্রাণীজগৎ প্রাণ সংকটের মুখে এগিয়ে যাচ্ছে | প্রকৃতিকে রক্ষাকরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে এর দায়িত্ব আপনার আমার সকলের নিতে হবে | এসবতো গেল বাইরের কথা, সমস্যা যখন বাইরে তা...

হোলি তো আমরা প্রত্যেকেই পালন করি কিন্তু জানেন এই দোলের ইতিহাস কি?

অবিশ্বাস্য হলেও সত্য 70 বছর না খেয়ে বেঁচে আছে এই ব্যাক্তি

ছবি
Prahlad Jani  রহস্যময় এই পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই। অর্থাৎ বিজ্ঞান এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি, যেই পর্যায়ে এই সমস্ত রহস্য সমাধান করা সম্ভব। বিজ্ঞানের কিছু সূত্র আছে যেই সূত্রগুলো 100% সঠিক। সাইন্স কোন সূত্র 100% সঠিক না হলে গ্রহণ করে না। কিন্তু বিজ্ঞানের এই সূত্র গুলো কে বুড়ো আঙ্গুল দেখিয়ে এমন কিছু ঘটনা ঘটে যায়, তখন বৈজ্ঞানিকরাও নিজেদের অসহায় মনে করে। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একজন মানুষের কথা যার কাছে ডাক্তার, বৈজ্ঞানিক সবাই হার স্বীকার করেছেন। বিজ্ঞানের সূত্র অনুযায়ী যে কোন শক্তির জন্য, কোন উৎস প্রয়োজন, উৎস ছাড়া কোন শক্তি বা এনার্জি সৃষ্টি হয় না। পৃথিবী ও প্রকৃতি পরিচালিত হয় সৌর শক্তির দ্বারা এবং পৃথিবীতে চন্দ্র অনেক ভূমিকা আছে, এই শক্তির দাঁড়ায় পৃথিবীর এই প্রকৃতির ও প্রাণের সৃষ্টি। পৃথিবীর কোন প্রাণীই প্রকৃতির এই শক্তি থেকে বেঁচে থাকার জন্য সম্পূর্ণ শক্তি গ্রহণ করতে পারে না। প্রকৃতির এই শক্তি থেকে সামান্য কিছু শক্তি প্রাণীর শরীর গ্রহণ করে ঠিকই, কিন্তু তা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত নয় | বেঁচে থাকার জন্য যা...

তামার পাত্রে জল খাওয়ার উপকারিতা

ছবি
বর্তমান সমাজে শাস্ত্রীয় রীতিনীতি ভুলে অজ্ঞানতার কারণে, মানুষ বিজ্ঞানের দেওয়া নানা সরঞ্জাম ব্যবহার করে ধীরে ধীরে নিজেদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে| এর ফলে সৃষ্টি হচ্ছে নানা রকম রোগ ব্যাধি ও মানসিক অশান্তি | আমরা দৈনন্দিন জীবনে যদি কিছু ছোট ছোট পরিবর্তন করি তাহলে আমরা অনেকটাই শারীরিক সুস্থতা ও মানসিক সুখ ভোগ করতে পারি | আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তামার পাত্রে জল খাওয়ার উপকারিতা সম্বন্ধে | প্রাচীন মুনি-ঋষিরা সুস্থ ও নীরোগ থাকার জন্য তামার পাত্রে জল পান করতেন, আর ঐ সময়কার মানুষরাও তামার পাত্রে জল পান করতেন | আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী তামার পাত্রে রাখা জল খেলে আমাদের শরীরে বিষক্রিয়া নষ্ট হয়, এবং শরীরের বজ্র পদার্থ মলমূত্র ঘামের মাধ্যমে বেরিয়ে যায় | শাস্ত্র অনুযায়ী রাতে তামার পাত্রে জল রেখে সকালে পান করতে হয় (কমকরে আটঘণ্টা) | তামার পাত্রে জল থাকলে সেই জলে খুব অল্প পরিমাণে আয়রন মিশে যায় এবং জলের এনার্জি বৃদ্ধি হয় | আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এই তাম্র জল শরীরের বাত, পিত্ত, কফ এই তিনটি বিষয়ের ব্যালেন্স ঠিক রাখে | তামার পাত্রে রাখা জলের বিশেষত্ব হলো এই জল কখনো বাস...

জল সম্পর্কে যে বিষয় আপনি কখনোই শোনেন নি

ছবি
Water জল পৃথিবীতে অবস্থিত অমূল্য সম্পদ যা পৃথিবীর সর্বত্র অবস্থিত | জলের এই পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরা ছোট থেকেই জেনে এসেছি জলই জীবন| পৃথিবীতে বেশিরভাগ প্রাণীর শরীরেই জলের ভাগ বেশি, তাই জল ছাড়া আমরা প্রাণের অস্তিত্বের কথা কল্পনাও করতে পারি না | কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন জীবন সৃষ্টিকারী এই জলের জীবন আছে কিনা না? | অন্যান্য  -  জ্যোতিষ শাস্ত্র কি  বিজ্ঞানের সহযোগিতায় আমরা জানতে পেরেছি জল হাইড্রোজেন ও অক্সিজেনের সংমিশ্রণ | কিন্তু জাপানের বিশিষ্ট বৈজ্ঞানিক Masaru Emoto জলের আরো সুক্ষ্ম গবেষণা করে জানিয়েছেন পৃথিবীর এই অমূল্য সম্পদ জল নিজেও জীবিত, শুধু তাই নয় জল আলাদা আলাদা পরিবেশের আলাদা আলাদা গুণাবলী ধারণ করে আলাদা আলাদা প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা রাখে | অন্যান্য - জ্যোতিষ শাস্ত্র কেন মানবো Masaru Emoto বিভিন্নভাবে বিভিন্ন পরিবেশে জলের পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন জলের সূক্ষ্ম কনা গুলো বিভিন্ন রূপ ধারণ করে | তিনি বেশ আনন্দময় পরিবেশে যখন জলের পরীক্ষা করে তখন দেখাগেছে জলের সূক্ষ্ম কনার আকৃতি সুন্দররূপে রূপান্তরিত হয়েছে, আবার সেই জ...

গায়ত্রী মন্ত্রের বৈজ্ঞানিক গবেষণা