ফাল্গুন মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়
kumbh rashi রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি, এই কুম্ভ রাশিতে যখন রবি প্রবেশ করে তখন ফাল্গুন মাসের শুরু হয়| জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী জাতকের স্বভাব চরিত্র প্রকৃতি ও বৈশিষ্ট্য সঙ্গে ভাগ্যের সম্পর্কেও কিছুটা আভাস পাওয়া যায়| ফাল্গুন মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম তাদের স্বভাব চরিত্র সম্পর্কে সহজেই বোঝা যায় না| এদেরকে খুব নিরীহ মনে হলেও বাস্তবিকভাবে তারা তেমনটি নয়| সকল প্রকার লোকেদের সঙ্গে সহজে বন্ধুত্ব করতে পারে, এরা লোককে কথার মাধ্যমে বশ করতে পারে, তাই সহজেই অন্যের সঙ্গে বন্ধুত্ব হয়| যদি মনে করে লোককে ঠকাবে, সেই ক্ষমতাও এদের মধ্যে আছে, এরা অন্যদের খুব তাড়াতাড়ি প্রভাবিত করতে পারে, তাই এদের টিম বা দল পরিচালনা করার ক্ষমতা বেশ ভালো ভাবেই দেখা যায়, যদি এরা সৎ সঙ্গ করে থাকে তাহলে এরা তাহলে এরা জীবনে বিশেষ উন্নতি করতে পারে, যদি অসৎ সঙ্গে করে তাহলে অবনতি নিশ্চিত| ত্রিশবছর বয়সের আগে সঙ্গ নির্বাচন খুব সাবধানে করা উচিৎ, তা নাহলে অসৎ সঙ্গে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে| এদের যে কাজ ভালো লাগে তারা সেই কাজ একাগ্রতা সহকারে সু সম্পন্ন করে তোলে| এরা অত্যন্ত ধী...