জ্যোতিষশাস্ত্রের 36 স্বর্ণালী সূত্র
প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে জ্যোতিষশাস্ত্রের চর্চা হয়ে আসছে, বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জ্যোতিষশাস্ত্রের গবেষণা করা হয়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমেই সমস্ত শুভ অশুভ সময় নির্ধারণ করা হয়, যেমন পূজো পার্বণ, অন্নপ্রাশন, বিবাহ, গৃহ প্রবেশ, গৃহ নির্মাণ, ইত্যাদি। এবং গ্রহ-নক্ষত্রের শুভ অশুভ প্রভাবের দ্বারা মানুষের ভাগ্য নির্মিত হয়, মানুষের জন্মকালীন মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান হলো মানুষের রাশিচক্র বা জন্ম কুণ্ডলী। জন্ম কুণ্ডলীতে গ্রহরা বিভিন্ন অবস্থান সাপেক্ষে বিভিন্ন রকম ফল প্রদান করে। যে সমস্ত জ্যোতিষ আগ্রহী বন্ধুরা নিজেদের জন্ম কুন্ডলীতে গ্রহ অবস্থান দেখে নিজেদের ভাগ্য সম্বন্ধে ধারণা পেতে চান, তাদের জন্য "জ্যোতিষশাস্ত্রের 36 স্বর্ণালী সূত্র" সম্বন্ধে আলোচনা করা হলো। আপনারা নিজের, অথবা পরিবারের কোন সদস্যের, জন্ম কুণ্ডলী দেখে তার ভাগ্য সম্বন্ধে অনেক কিছু ধারণা পেতে পারেন। 36 traditional golden rule in astrology জ্যোতিষশাস্ত্রের 36 স্বর্ণালী সূত্র 1 ) রবি ও রাহু সম্পর্ক হলে মানসম্মান হানি পৈতৃক সম্পত্তি নিয়ে গােলযােগ বা মামলা মােকদ্দমার প্রবল সম্ভাবনা। 2 ) রাহু মঙ্গল সম্...