পোস্টগুলি

আশ্বিন মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

ছবি
আশ্বিন মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়  কন্যা রাশি  রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি, এই কন্যা রাশিতে যখন রবি প্রবেশ করে তখন আশ্বিন মাসের শুরু হয়| জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী মানুষের স্বভাব চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য সহ ভাগ্য সম্পর্কে কিছুটা স্থূল ধারণা পাওয়া যায়|  আশ্বিন মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম তারা অত্যন্ত বিচার শক্তিসম্পন্ন ও বুদ্ধিমান হয়ে থাকে, এরা যেকোন ব্যাপারকে গভীরভাবে বোঝার ক্ষমতা রাখে, ব্যবসায়িক বুদ্ধি এদের মধ্যে অত্যন্ত প্রখর, এরা সব কাজের থেকেই লাভের দিকটা খুঁজে বার করার চেষ্টা করে| এরা ভাল সমালোচক হয় অন্যদের দোষ ত্রুটি খুব তাড়াতাড়ি এদের নজরে পড়ে, ঠিক তেমনি নিজের কোন দোষ ত্রুটি থাকলে তাও পরিবর্তন করার চেষ্টা করে এবং নিজেকে সৎ বানাবার মন-মানসিকতা এদের মধ্যে থাকে| এরা নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা সমস্ত ব্যাপার কে বিচার বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে এবং তুলনা তুলনামূলক বিচার করতে এরা যথেষ্ঠ সক্ষম| এরা অত্যন্ত সতর্ক প্রকৃতির তাই এদের সহসা কোনো লস করতে হয় না| এরা কোন বিপদে পড়লে এদের উপস্থিত  বুদ্ধি দ্বারা সেই বিপদ থেকে মুক্তি...

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

ছবি
ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়  সিংহ রাশি  সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি, সিংহ রাশিতে যখন রবি প্রবেশ করে তখন ভাদ্র মাসে শুরু হয়| মানুষের জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী মানুষের প্রকৃতি ও ভাগ্যের সম্পর্কে কিছুটা স্থূল ধারণা পাওয়া যায় | ভাদ্র মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম, তারা খুব সাহসী দৃঢ় প্রকৃতির, এরা চায় সবার থেকে আগে এবং সবার উপরে থাকতে, সেই জন্যই এরা যে কাজে হাত দেয় তা সম্পন্ন করতে জীবন-মরণ চেষ্টা করে থাকে| সমস্ত বড় ব্যাপারের দিকে এদের নজর থাকে, বড় আদর্শ সামনে রেখে এরা সেই ভাবে চলতে চেষ্টা করে, কিন্তু এরা আশা ও আদর্শ উচ্চ হওয়ায় মাঝে মাঝে তা কার্যক্ষেত্রে ফলদায়ক বা কার্যকরী হয় না| এরা একটু সরল প্রকৃতির অর্থাৎ খোলাখুলি ব্যবহার ও কথাবার্তা বলতে বেশি পছন্দ করে, মিথ্যা, ছল, প্রতারণা, এসব ব্যাপার কে অত্যন্ত ঘৃণা করে| এরা নিজেরা সৎ থাকার কারণে অন্যদের তেমন মনে করে এবং অন্যদের খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে| কিন্তু বাস্তব জগতে মানুষ যখন চালাকি, প্রতারণার, পরিচয় পায় তখন এদের মন তিক্ত হয়ে যায়, এবং এরা কঠোর হৃদয়ের মানুষ হয়ে ওঠে| জাতকের...

আষাঢ় মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

ছবি
আষাঢ় মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়  আষাঢ় মাসে জন্ম হলে  মিথুন রাশি, রাশি চক্রের তৃতীয় রাশি| মিথুন রাশিতে যখন রবি প্রবেশ করে তখন আষাঢ় মাসের শুরু হয়|  জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী জাতকের স্বভাব ও প্রকৃতি ভাগ্যের সম্পর্কে জাতকের কিছুটা স্থূল ধারণা পাওয়া যায়| আষাঢ় মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম, তাঁরা বিচার শক্তি সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধি ও মেধাবী হয়ে থাকে| এদের মধ্যে হৃদয়ের আবেগের থেকে বাস্তব বুদ্ধি বেশি থাকে| এরা সমস্ত কর্মই বিচার বুদ্ধির দ্বারা করে থাকে | এরা যুক্তি ছাড়া কিছুই বুঝতে চায় না এবং সেই মত মানতেও রাজি নয়| এদেরকে কোনও বিষয় বোঝাতে গেলে তার যথেষ্ট প্রমাণ  থাকা প্রয়োজন | এরা বেশ প্রতিভাশালী হয়ে থাকে যে কোনও ব্যাপারকে চুলচেরা বিশ্লেষণ করে বা যুক্তি সহকারে বোঝার চেষ্টা করে| অন্যের ক্ষমতা ও যোগ্যতা সম্পর্কে সহজেই ধারণা করতে পারে, এবং তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তা ভালো করেই জানে | এঁদের কথা অন্যদের প্রভাবিত করে, এদের সহজে বুঝে ওঠা যায় না, কারণ এদের মনে সর্বদাই দৈত্বভাব থাকে | এরা যে কোনও বিষয়ের ভালো ও মন্দ দিক ভালো ভাবে বোঝার চেষ্টা ...

শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

ছবি
শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়  কর্কট রাশি  কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ রাশি, কর্কট রাশিতে যখন রবি প্রবেশ করে তখন শ্রাবণ মাসে শুরু হয়|  জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী জাতকের স্বভাব প্রকৃতি ও ভাগ্যের সম্পর্কে কিছুটা স্থূল ধারণা পাওয়া যায় | শ্রাবণ মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম এরা খুব বেশি পরিমাণে ভাবপ্রবণ আবেগপ্রবণ ও অভিমানি প্রকৃতির হয়ে থাকে, এদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া-মমতা বেশি দেখা যায়, এরা সমাজের কল্যাণকর কাজে নিজেকে নিয়োগ করে, দাতা ও শান্তিপ্রিয় প্রকৃতির হয়ে থাকে|  এদের মধ্যে কিছু অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায় যা অন্যদের মধ্যে খুব বেশি দেখা যায় না, যেমন প্রাচীন জিনিসের উপরে প্রচন্ড আকৃষ্ট থাকে প্রাচীন শাস্ত্র, ইতিহাস, পুরান, প্রাচীন নির্মাণ ইত্যাদির প্রতি এদের আকর্ষণ থাকে| এরা সংসারী এবং গৃহসুখ প্রিয় প্রকৃতির, তবুও এদের ভ্রমণের খুব নেশা থাকে| এরা পরিশ্রমী কিন্তু কারো আদেশ অনুযায়ী কাজ করার থেকে ভালোবাসার বিনিময়ে পরিশ্রম করতে বেশি পছন্দ করে | এরা অন্যের থেকে সহানুভূতি, ভালোবাসা, প্রশংসা, বাহবা পাওয়ার জন...

জৈষ্ঠ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

ছবি
জৈষ্ঠ মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয় জৈষ্ঠ মাসে জন্ম হলে  বৃষ রাশি,  রাশি চক্রের দ্বিতীয় রাশি,  বৃষ রাশিতে রবি প্রবেশ করলে জৈষ্ঠ্য মাসের শুরু হয়, বৃষ রাশিতে রবির অবস্থান থেকে মানুষের স্বভাব প্রকৃতি ও ভাগ্য সম্পর্কে মোটামুটি স্থুল ধারণা  পাওয়া যায়| জ্যৈষ্ঠ মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম তাদের মানসিক শক্তি, সহনশীলতা, ইচ্ছাশক্তি ও একাগ্রতা খুব বেশি থাকে, এরা  বিশেষ জেদী ও একগুঁয়ে ধরনের হয়ে থাকে, এবং নিজের সিদ্ধান্ত স্থিরভাবে ধরে রাখার চেষ্টা করে| এরা সহজে রাগ করেনা, কিন্তু যখন রাগ করে তখন রাগে আত্মহারা হয়ে সাংঘাতিক আকার ধারণ করে| এদের সহ্য ক্ষমতা প্রচুর এরা কঠিন পরিস্থিতির মধ্যেও আত্মবিশ্বাস ধরে রাখতে পারে এবং শান্ত থাকে|এদের প্রবল ইচ্ছাশক্তি, ধৈর্যশীল ও আত্মবিশ্বাসী, হওয়ার কারণে অনেকে এদের যোগ্যতার চেয়েও অনেক বেশি যোগ্য বলে মনে করে|এরা একটু গম্ভীর প্রকৃতির হয়ে থাকে, যারা এদের অধীনস্ত হয় বা ভালোবাসার পাত্র হয় তাদের সঙ্গে স্নেহশীল ব্যবহার করে,  এরা আমোদপ্রিয় ও ভোগী প্রকৃতির হয়ে থাকে| এরা অতিভোজন প্রিয়, ভালো-মন্দ ...

বৈশাখ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

ছবি
বৈশাখ মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতি হয় বৈশাখ মাসে জন্ম হলে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশিতে রবি  প্রবেশ করলে বৈশাখ মাসেই শুরু হয়, তাই রবির অবস্থান অনুযায়ী মানুষের জন্ম থেকে মানুষের ভাগ্যের একটা স্থুল ধারণা পাওয়া যায়। বৈশাখ মাসে জন্ম হলে জাতক বা জাতিকার মধ্যে  চঞ্চলতা কর্ম প্রবণতা  তেজস্বী ভাব এবং জেদী ধরণের হয়ে থাকে| এদের মধ্যে কর্ম করার উন্মাদনা, এগিয়ে যাওয়ার ইচ্ছে, সব সময় সব কাজে নেতৃত্ব দেবার ইচ্ছা খুব বেশী দেখা যায়| এরাঅন্য লোকের মতে কাজ করতে চায় না নিজের মতো কাজ করতে ভালোবাসেন,  নিজের মতো কাজ করতে পারলে এঁরা খুশি থাকে| এঁদের চঞ্চলতা ও কাজের প্রতি তীব্র ঝোঁক বা আবেগ থাকলেও যে কোনও কাজ করতে গেলে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলেন|এরা একঘেয়ে জীবনযাপন করতে ভালবাসে না পরিবর্তনের মধ্যে থাকতেই পছন্দ করেন, সংস্কার প্রিয়তার ঝোঁক বিশেষভাবে এদের মধ্যে আছে, আদর্শ অনুযায়ী কাজ করতে ভালবাসেন| এরা যে কোনও বিষয় নিয়ে এবং স্বার্থে আঘাত পড়লে সহজেই উত্তেজিত হতে পারেন এবং উত্তেজনার বশে কোনও হঠকারী কাজও করে ফেলতে পারে| এরা সব বিষয় আগে থাকতে চায় এবং জীবনে নতুন কিছ...

গীতার অন্য রকম ব্যাখ্যা

ছবি
গীতার অন্য রকম ব্যাখ্যা,   মহাভারত   মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ কে দেখা যাচ্ছে যে অর্জুনের সারথি হিসেবে, অর্জুন রথী, শ্রীকৃষ্ণ সারথী এবং পাঁচটি ঘোড়া সেই রথ টেনে নিয়ে যাচ্ছে, পাঁচটি ঘোড়া অর্থাৎ পাঁচটি পশু এই পশুদের যদি আমাদের ইন্দ্রিয় দের সঙ্গে তুলনা করি, অর্থাৎ শ্রবণ, দর্শন, স্পর্শন, ঘ্রাণ ও আস্বাদ গ্রহণ, এই পঞ্চইন্দ্রিয় অত্যন্ত শক্তিশালী এবং এদের দ্বারাই আমাদের এই মানবদেহ রূপী রথটা পরিচালনা করা হয়, এই পাঁচটি পশুর প্রত্যেকেই চায় স্বাধীন থাকতে অর্থাৎ জিভা চায় ভাল মন্দ স্বাদ গ্রহণ করতে, চোখ চায় ভাল মন্দ দেখতে, কান চায় ভাল মন্দ শুনতে, ত্বক চাই ভাল মন্দ স্পর্শ করতে, এবং নাক চায় ভালো মন্দ গন্ধ পেতে | এঁদের মনের দ্বারা পরিচালনা করতে হয় , যতক্ষণ মন এই পঞ্চইন্দ্রিয়কে পরিচালনা করে ততক্ষণ অবধি সব কিছু ঠিকঠাক চলে, যখনই কোনও ইন্দ্রিয় দ্বারা মন পরিচালিত হয় তখন কিন্তু সব কিছুর গোলযোগ ঘটে অর্থাৎ , কারও জিভের দ্বারা যদি মনের পরিচালিত হয় সে সব সময় চাইবে ভালমন্দ আস্বাদন করতে অর্থাৎ ভাল মন্দ খাবার খেতে , তাঁর জীবনের মূল উদ্দেশ্য হবে ভাল মন্দ খাওয়া| আর যখন সে ভালো মন্দ খাবার না খেতে...